দীর্ঘ সময় বসে কাজ করার স্বাস্থ্য ঝুঁকি
জীবন-জীবিকার প্রয়োজনে অফিস বা ব্যবসা ক্ষেত্রে আমাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। অনেকক্ষণ বসে থাকার ফলে ধীরে ধীরে শরীরে বাসা বাঁধতে শুরু করে নানা রোগ-ব্যাধি, যা কখনো মারাত্মক রূপও ধারণ করতে পারে। গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোমরে চর্বিজমা, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, হার্টের সমস্যা, ওজন বৃদ্ধি সমস্যা যারা বসে কাজ করেন তাদের মধ্যে বেশি।
এছাড়াও যারা ডেস্কে বসে বেশিক্ষণ কাজ করেন তারা কোমর ও ঘাড় ব্যথায় বেশি ভোগেন। কিন্তু জীবনের তাগিদে নিত্যদিনের কাজ ত্যাগ করা সম্ভব নয়। তাই প্রতিদিন কাজের ফাঁকে কিছু অভ্যাস তৈরি করা উচিত। যেমন এক ঘণ্টা পর পর চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটা, লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠা-নামার অভ্যাস করা, চেয়ারে সোজা হয়ে বসা।
এছাড়াও কিছু ছোট-খাটো ব্যায়াম আছে যা চেয়ারে বসেই করা যায়, কাজের ফাঁকে এই ব্যায়ামগুলো করা। মনে রাখতে হবে আমাদের শরীর প্রতিদিন যেই পরিমাণ ক্যালোরি গ্রহণ করে, তা কাজে লাগাতে হবে। তাই প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। পাশাপাশি নাশতায় ভাজাপোড়া বা ফাস্টফুডের পরিবর্তে মৌসুমি ফল বা বাদাম জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। গ্রিন টি আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই চা বা কফির পরিবর্তে গ্রিন টি খাওয়া যেতে পারে।
এছাড়া কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক
ছবিঃ সংগৃহীত
Tags:
Related Posts
Leave a Reply
You need to login to write a comment!
Popular Posts
-
হলুদের ডালা সাজাবেন কিভাবে ?
12.01.2019 0 Comments 15240 -
এ সময়ের বিয়ের সাজ
15.01.2019 0 Comments 15017 -
নাকফুল কথন
07.04.2018 0 Comments 14764 -
বৈচিত্র্যময় ব্লাউজ
15.04.2018 0 Comments 12826 -
যে ৬ উপায়ে লেহেঙ্গার ওড়না পড়তে পারেন
03.11.2018 0 Comments 11952 -
বিয়ের অনুষঙ্গ
06.02.2018 0 Comments 11781
Categories
-
সৌন্দর্যচর্চা(280)
ত্বকের যত্ন (115)
চুলের যত্ন (56)
মেকআপ(65)
সুগন্ধি(8)
প্রোডাক্ট রিভিউ(0)
পায়ের যত্ন(6)
লিপ কেয়ার(3)
হাতের যত্ন(4)
হেয়ারস্টাইল(8)
আই মেকআপ(15) -
অন্যান্য(121)
মেনজ কর্ণার(33)
টিপস(33)
গৃহসজ্জ্বা(17)
সম্পর্ক(21)
ক্যারিয়ার(7)
ফিচার(6)
শৈশব-কৈশোর(3) -
স্বাস্থ্য(129)
দৈহিক স্বাস্থ্য(102)
মানসিক স্বাস্থ্য(13)
ব্যায়াম(14) -
ফ্যাশন(128)
পোশাক(88)
জুতা(3)
অনুসঙ্গ(37) - গ্ল্যামার জগৎ(16)
- রান্নাঘর(58)
- ব্রাইডাল (33)
- Test(0)